ডেঙ্গু মোকাবিলায় সবাই এগিয়ে আসুন : ওবায়দুল কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৮ ২ আগস্ট ২০১৯
এডিস মশা নির্মূল এবং ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভয়াবহভাবে এই মশার উপদ্রব উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। বিষয়টি আমরা সিরিয়াসলি নিয়েছি।
‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। আজ শুক্রবার দক্ষিণ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে ওবায়দুল কাদের আরো বলেন, সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নেত্রী তাদের এ নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদেশ থেকে কার্যকর ওষুধ আনা হচ্ছে। একটু ধৈর্য ধরুন। আমরা সম্মিলিতভাবে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারব। আমি সবাইকে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেত্রীর (প্রধানমন্ত্রী) নির্দেশে আওয়ামী লীগ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছে। সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। ডেঙ্গু দেশীয় কোনো রোগ নয়, এডিস মশা দেশীয় কোনো মশা নয়। এশিয়ার অনেক দেশে এটি মহামারি আকার ধারণ করেছে। চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশে ছড়িয়ে পড়েছে। ফিলিপাইনে মহামারি আকার ধারণ করেছে। এ পর্যন্ত সেখানে এক লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৮০০ মানুষ। আমাদের আশপাশের দেশগুলো আক্রান্ত হয়েছে। আমরা এই মশা নির্মূলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা শুধু ‘লিপ সার্ভিস’ (মৌখিক আশ্বাস) দিচ্ছি না অন্যদের মতো। আমরা মনে করছি এটা মানবিক সংকট। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাচ্ছি। আমাদের নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই অভিযানে যোগ দিয়েছে। এই এডিস মশা সমূলে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিন দিনের কর্মসূচি শেষ হওয়ার পর আমরা আরও কর্মসূচি দেবো। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে এই ডেঙ্গু মোকাবিলায় কাজ করি।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকাররমসহ আশাপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা



